রোমানের মোনায় সাজ্জাদ-সেমন্তি

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ০৯:০৫ পিএম

তরুণদের নিয়ে নতুন ওয়েব সিনেমা বানানোর ঘোষণা দিয়েছে দেশের নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার এ ঘোষণা দেয়া হয়। মোনা নামের এই ওয়েব সিনেমাটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। এতে অভিনয় করবেন, সাজ্জাদ, সামিনা বাশার, সেমন্তী সৌমিসহ অনেকে। আব্দুল আজিজের কাহিনি সংলাপে চত্রিনাট্য করেছেন পরিচালক নিজেই।

এ নিয়ে পরিচালক কামরুজ্জামান বলেন, ‘আগামী ২৫ ডিসেম্বর সিনেমাটির শুটিং শুরু করব আমরা। এটি হরর ও থ্রিলার ঘরনার একটি জার্নির সিনেমা।’

কোথায় শুরু হবে সিনেমাটির শুটিং তা এখনও ঠিক না হলেও কামরুজ্জামান জানান, ঢাকাই বাইরে সিনেমাটির শুটিং শুরু হবে। এমন লোকেশনে, যেখানে আগে কখনও লাইট-ক্যামেরা পৌঁছাইনি। এর গত জুলাইয়ে চারটি ওয়েব বানানোর ঘোষণা দিয়েছিল জাজ। সেই সিরিজগুলো নাম- অনুপাপ, পাপ, বারুদ ও খোঁজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত