এবার শোনা যাচ্ছে, শিগগিরই নাকি বাগদান সারতে যাচ্ছেন ক্যাটরিনা ও ভিকি। এত দিন কিছু না বললেও এবার মুখ খুললেন ভিকি। সম্প্রতি আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে ভিকি কৌশলের নতুন ছবি ‘সর্দার উধম’। সেই ছবির প্রচারে সাংবাদিকদের খোঁচা দিয়ে ভিকি কৌশল বলেন, ‘এই খবর আপনাদের বন্ধুরাই ছড়িয়েছে।’ এরপর একটু থেমে তিনি ঘোষণা দেন, ‘খুব তাড়াতাড়িই আমি বাগদান সারব, যখন সঠিক সময় আসবে। এ সময়ও আসবে।’ তবে সেই বাগদান ভিকি কার সঙ্গে সারবেন, এ নিয়ে এখন গুঞ্জন। বলিউডজুড়েই ফিসফাস ক্যাটরিনাকেই কথা দেবেন ভিকি। কারণ, বলিউডের বন্ধুদের জন্য একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলেন ভিকি। সেখানে উপস্থিত ছিলেন ভিকির ‘বিশেষ বন্ধু’ ক্যাটারিনা কাইফ। শুধু তা-ই নয় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিকি কৌশলের নতুন ছবি ‘সর্দার উধম’-এর একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘ভিকি কৌশল খুবই গুণী ও সৎ অভিনেতা।’
প্রসঙ্গত, সালমান খানের প্রেমিকার পরিচয় নিয়েই বলিউডে পা রেখেছিলেন ক্যাটরিনা কাইফ। এরপর তিনি রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান। শোনা গিয়েছিল, তারা নাকি বিয়েও করবেন! কিন্তু তা আর হয়নি। সেই সম্পর্কও বেশি দিন টেকেনি। এরপর কিছু দিন সিঙ্গেল থাকার পর ভিকি কৌশলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ক্যাটরিনা। এখন দেখার বিষয় এই সম্পর্ক কত দিন স্থায়ী হয়!
