দীর্ঘ আঠারো মাস পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসা শুরু করে।
সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন ক্লাস পরিদর্শন করেন। এবং ছাত্র-ছাত্রীদের ফুল, মাস্ক দিয়ে বরণ করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মানতে নির্দেশ দেন উপাচার্য।
মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ তুমন বলেন, দীর্ঘদিন পর ক্লাসে উপস্থিত হতে আমরা উচ্ছাসিত। অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। তবে দীর্ঘ বন্ধে আমাদের চাকরির পরীক্ষা এবং প্রস্তুতি পিছিয়ে গেছে। সেশনজট কমিয়ে দ্রুত সেমিস্টার শেষ করার দাবি জানাচ্ছি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন বলেন, সকলকে স্বাস্থ্যবিধি মানা এবং সকল শিক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষার্থীদের দুই ডোজ টিকার আওতায় আনতে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে টিকা কেন্দ্র স্থাপন করার হবে বলে জানান তিনি।
