সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ছায়ানটের মানববন্ধন

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০২:২২ পিএম

‘সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও’— এই স্লোগান ধারণ করে মানববন্ধন করেছে ছায়ানট।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় থেকে রাজধানীর ছায়ানট সংস্কৃতি-ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ্‌ কেন্দ্রীয় সংসদ ও উত্তরা শাখা, কণ্ঠশীলন এবং ছায়ানট সঙ্গীতবিদ্যায়তন ও নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ ছায়ানটের কর্মী-সংগঠক।

মানববন্ধনের শুরুতে কথা বলেন ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী। তিনি সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

এরপর সমবেত কণ্ঠে গান পরিবেশন করেন তারা। এর মধ্যে রয়েছে— ও আমার দেশের মাটি, আমি মারের সাগর পাড়ি দেব, দুর্গম-গিরি-কান্তার মরু, ফুল খেলবার দিন নয় অদ্য, যশোর-খুলনা-বগুড়া-পাবনা এবং বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত