মানবতাবিরোধী অপরাধের মামলায় আরও ৩ গ্রেপ্তার

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০৬:৫১ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় আরও ৩ রাজাকারকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে তাদের ময়মনসিংহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন-আঠারবাড়ি ইউনিয়নের ইটাউলিয়া গ্রামের হাবিবুর রহমান মেনু মিয়া (৭৮), জাটিয়া ইউনিয়নের ফানুর গ্রামের মো. আবদুল মান্নান ক্বারী (৯২) এবং সোহাগী ইউনিয়নের মো. আবদুল হান্নান (৬৮)।

তিনজনকেই নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ ও ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে তিন মানবতাবিরোধী অপরাধী তারা মিয়া, মো. রুস্তম আলী ও সৈয়দ মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদের মিয়া বলেন, বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঈশ্বরগঞ্জের ১২ রাজাকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইতিমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত