কন্ডোমিনিয়াম লাইফস্টাইলের অগ্রযাত্রা

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ০১:৫২ এএম

বসুন্ধরা আবাসিক এলাকায় ‘রূপায়ণ লেক ক্যাসেলের কন্ডোমিনিয়াম লাইফস্টাইলে’-এর অগ্রযাত্রা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ অগ্রযাত্রা শুরু করে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড। ১০৭ কাঠা জমির ওপর নির্মিত কন্ডোমিনিয়াম লেক ক্যাসেলে রয়েছে পাঁচটি আবাসিক ভবনে ২৮৩টি ইউনিট। এছাড়া জিমনেশিয়াম, কমিউনিটি ম্যানেজমেন্ট রুম, সুইমিংপুল, সুপার শপ, প্লে গ্রাউন্ডসহ রয়েছে আধুনিক আবাসনের সব সুবিধা।

রাজধানীর বুকে বসুন্ধরা আবাসিক এলাকায় শতাধিক কাঠার ওপর নতুন এক স্বপ্ন বুনেছে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড। কর্তৃপক্ষের আশা, রূপায়ণ লেক ক্যাসেল দ্রুত সময়ের মধ্যে আবাসন গ্রাহকদের স্বপ্নের ঠিকানা হয়ে উঠবে। ‘ওয়েলকাম টু দ্য ল্যান্ড অব পিস’ উল্লেখ করে রূপায়ণ লেক ক্যাসেল স্বপ্নবাজ গ্রাহকদের জন্য সত্যিকার অর্থেই এক শান্তির ঠিকানা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড।

কন্ডোমিনিয়াম লাইফস্টাইলের এই অগ্রযাত্রা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল ও ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল। এছাড়াও উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার আসিফ খাঁন আযান, রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার আবুল কালাম আজাদ, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান দেওয়ান, রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহবুবুর রহমান, রাতুল প্রপার্টিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলী নূর, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর (সেলস) এহসানুর রহমান, কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের হেড আনোয়ার হোসেন, কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট হেড প্রকৌশরী সাইফুল ইসলাম, সেলস কো-অর্ডিনেশন ডিপার্টমেন্ট হেড আবদুর রহিম এবং মার্কেটিং ডিপার্টমেন্টের ইনচার্জ তানভীর তন্ময়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত