৯ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ০১:৫৭ এএম

৯ পৌরসভা ও তৃতীয় ধাপের রংপুর ও রাজশাহী বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। গতকাল শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভার সিদ্ধান্ত অনুযায়ী ৯টি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীরা হলেনÑরংপুরের পীরগঞ্জ পৌরসভায় আবু ছালেহ মো. তাজিমুল ইসলাম, নীলফামারী পৌরসভায় দেওয়ান কামাল আহমেদ, পাবনার বেড়া পৌরসভায় এস.এম. আসিফ শামস, পটুয়াখালীর গলাচিপাতে আহসানুল হক তুহিন।

এছাড়াও টাঙ্গাইলের ঘাটাইলে শহীদুজ্জামান খান, গাজীপুরের কালিয়াকৈরে রেজাউল করিম, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সৈয়দ মো. মনসুরুল হক, লক্ষ্মীপুর পৌরসভায় মোজাম্মেল হায়দার মাসুম ভূঁঞা এবং নোয়াখালীর সেনবাগ পৌরসভায় আবু জাফর টিপু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত