২৯ অক্টোবর থেকে দেশের বাজারে আইফোন ১৩

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ০৭:৪০ পিএম

আগামী ২৯ অক্টোবর থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে আইফোন ১৩।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অ্যাপেলের বাংলাদেশে একমাত্র অনুমোদিত ডিলার কম্পিউস্টার প্রাইভেট লিমিটেড (সিপিএল)।

সিপিএলের মাধ্যমে ক্রেতারা ঢাকাসহ সারাদেশে থেকে আইফোন ১৩ মিনি, আইফোন ১৩, আইফোন ১৩ প্রো ও আইফোন ১৩ প্রো ম্যাক্স কিনতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি মডেলই ১২৮ ও ২৫৬ গিগাবাইট মেমোরিসহ পাওয়া যাবে আইফোন ১৩। এ ছাড়া, প্রথমবারের মতো ১ টেরাবাইট স্টোরেজ সুবিধা রাখছে আইফোন।

সিপিএলের চেয়ারম্যান রাকিবুল কবির জানান, ওয়েবসাইটের মাধ্যমে আইফোন ১৩ সিরিজের যে কোনো মডেল প্রি -অর্ডার দেওয়া যাবে। তাছাড়া আইএমইআই নম্বর দিয়ে চেক করা যাবে আইফোন-১৩ আসল না নকল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত