ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং এসইবিএল ডিএক্স চেয়ারম্যান ডি.এম. মাজিবুর রহমান ও প্রধান নির্বাহী সাজ্জাদুর রহমান কানন সম্প্রতি ঢাকায় একটি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেন। এর অধীনে এসইবিএল ডিএক্স এমপ্লয়িরা ইবিএল পে-রোল ব্যাংকিংয়ে অন্তর্ভুক্ত বিভিন্ন সুবিধা ও অগ্রাধিকার পাবেন। ইবিএল হেড অব রিলেশনশিপ- করপোরেট ব্যাংকিং মাহদিয়া রহমান, হেড অব পে-রোল ব্যাংকিং ইসতিয়াক আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
×
