ব্র্যাক ইপিএল, ম্যাগনাস ডাইরেক্টএফএন চুক্তি

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১১:১২ পিএম

অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) জন্য সম্প্রতি ব্র্যাক ইপিএল স্টক  ব্রোকারেজ, ম্যাগনাস করপোরেশন এবং ডাইরেক্টএফএনের মধ্যে চুক্তি হয়েছে। ঢাকায় ব্র্যাক ইপিএল কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়।

এসময় ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী আহসানুর রহমান, ডাইরেক্টএফএনের এশিয়া বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার প্রিমাল সিলভা এবং ম্যাগনাসের ব্যবস্থাপনা পরিচালক আরমান এ. খান চুক্তি স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন ম্যাগনাস করপোরেশনের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ, ব্র্যাক ইপিএলের আইটি প্রধান মইনুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত