২৮-৩১ অক্টোবর ঢাকায় বসছে বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ। গতকাল ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন। বাংলাদেশ ছাড়াও নেপাল, শ্রীলঙ্কা, ভারত, উজবেকিস্তান ও পাকিস্তানের ৬৭ জিমন্যাস্ট অংশ নেবেন। তিন ক্যাটাগরিতে (পুরুষ সিনিয়র ও জুনিয়র এবং মহিলা) ২২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে তিনটি ইভেন্টে বাংলাদেশের ১২ জন জিমন্যাস্ট অংশগ্রহণ নেবেন। ২৭ অক্টোবর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করবেন। টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রিও অলিম্পিকে স্বর্ণপদকজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান জিমন্যাস্ট মার্গারিটা মামুন।
×
