এক নজরে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি লড়াই

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১২:১১ পিএম

প্রথম রাউন্ড পেরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। গ্রুপ ওয়ানে তাদের বাকি প্রতিপক্ষ— চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।

এই চার দল সুপার টুয়েলভের প্রথমদিন মাঠে নেমেছে। এবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। রবিবার লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে শারজায় টি-টোয়েন্টিতে অভিষেক হবে টাইগারদের। 

এই ম্যাচ জিতে শারজায় অভিষেকটা স্মৃতিময় করে রাখতে চায় মাহমুদউল্লাহর দল। তবে ইতিহাস কথা বলছে লঙ্কানদের হয়ে। বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছে একবার। সেই ম্যাচে হেসেছে শ্রীলঙ্কা।

গ্রুপ পর্বে শীর্ষ দল হিসেবে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপে তিন ম্যাচের তিনটিতে জিতেছে তারা। অন্যদিকে ‘বি’ গ্রুপে দুই জয় ও এক হারে রানার-আপ হয় বাংলাদেশ।

এবার এক নজরে দেখা নেওয়া যাক বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি পরিসংখ্যান—

আইসিসি র‍্যাঙ্কিং

বাংলাদেশ ৬, শ্রীলঙ্কা ১০

মুখোমুখি ১১

বাংলাদেশ ৪, শ্রীলঙ্কা ৭

দলীয় সর্বোচ্চ

বাংলাদেশ: ২১৫/৫; কলম্বো, ২০১৮

শ্রীলঙ্কা: ২১৪/৬; কলম্বো, ২০১৮

দলীয় সর্বনিম্ন

বাংলাদেশ: ৮৩ অলআউট; জোহানেসবার্গ, ২০০৭

শ্রীলঙ্কা: ১২৩/৭; চট্টগ্রাম, ২০০৭

সর্বোচ্চ রান

বাংলাদেশ: মাহমুদউল্লাহ ২৬১, শ্রীলঙ্কা: কুশল পেরেরা ৩৬৫

সেরা ইনিংস

বাংলাদেশ: সাব্বির রহমান ৮০; ঢাকা, ২০১৬

শ্রীলঙ্কা: কুশল পেরেরা ৭৭; কলম্বো, ২০১৭

সবচেয়ে বেশি ছক্কা

বাংলাদেশ: মাহমুদউল্লাহ রিয়াদ ৯ 

শ্রীলঙ্কা: কুশল পেরেরা ১০ ও কুশল মেন্ডিস ১০

সবচেয়ে বেশি উইকেট

বাংলাদেশ: মোস্তাফিজুর রহমান ১১, শ্রীলঙ্কা: লাসিথ মালিঙ্গা ১১

সেরা বোলিং

বাংলাদেশ: মোস্তাফিজুর রহমান ৪/২১, শ্রীলঙ্কা: লাসিথ মালিঙ্গা ৩/২০

সবচেয়ে বেশি ক্যাচ

বাংলাদেশ: সৌম্য সরকার ৮, শ্রীলঙ্কা: থিসারা পেরেরা ৭

সবচেয়ে বেশি ডিসমিসাল (কিপিংয়ে)

বাংলাদেশ: মুশফিকুর রহিম ৬, শ্রীলঙ্কা: কুশল পেরেরা ৩

×
সর্বশেষ সর্বাধিক পঠিত