পাকিস্তানের বিপক্ষে ভারতের পুঁজি ১৫১

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১০:০৬ পিএম

শাহিন শাহ আফ্রিদির তোপে মাত্র ৬ রান যোগ করতেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়া। সেখান থেকে অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে ভর করে ১৫১ রানের পুঁজি ভারতের।

দুবাইয়ে রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রান করেছে ভারত।

কোহলি সর্বোচ্চ ৫৭ রান করেছেন। তার ৪৯ বলের ইনিংসে ছিল ৫ চার ও ১ ছক্কা। রিশভ পন্ত খেলেছেন ৩০ বলে ৩৯ রানের ইনিংস।

চাপের মুখে পন্তের সঙ্গে চতুর্থ উইকেটে ৪০ বলে ৫৩ রানের পুঁজি গড়েন কোহলি। পঞ্চম উইকেটে রবীন্দ্র জাদেজার সঙ্গে যোগ করেন ৩৩ বলে ৪১ রান। জাদেজা ১৩ বলে ১৩ রান করেন।

কোহলি ১৯তম ওভারে ফেরেন শাহিন আফ্রিদির শিকার হয়ে। শেষ পর্যন্ত ৪ ওভারে ৩১ রান খরচায় ৩ উইকেট পান শাহিন। তার অন্য দুই শিকার- রোহিত শর্মা ও লোকেশ রাহুল।

শাহিন ছাড়াও ৪৪ রান খরচায় ২ উইকেট পেয়েছেন হাসান আলি। ১টি উইকেট নিয়েছেন শাবাদ খান ও হারিস রউফ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত