ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১ জনের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি হয়েছে ১৭৯ জন। তাদের মধ্যে ঢাকায় ১৫৪ ও ঢাকার বাইরে ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছে ৮৭ জন। আর হাসপাতালে ভর্তি হয়েছে ২২ হাজার ৫৭১ জন।
গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮৪০ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৬৮০ জন। আর বাকি ১৬০ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ২২ হাজার ৫৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ছাড়া পেয়েছে ২১ হাজার ৪৯৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে শূন্য থেকে ১ বছরের মধ্যে ১ দশমিক ৭ শতংশ, ১ থেকে ১০ বছরের মধ্যে ১৩ দশমিক ৪ শতাংশ, ১১ থেকে ২০ বছরের মধ্যে ২১ দশমিক ৫ শতাংশ, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩৩ দশমিক ৬ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২২ দশমিক ১ শতাংশ, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ দশমিক ৭ শতাংশ, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ দশমিক ৭ শতাংশ এবং ৬০ বছরের ঊর্ধ্বে ২ দশমিক ৭ শতাংশ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন মারা গেছে।
