বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ‘বঙ্গবন্ধু ব্যাটেল অব স্কিলস ২০২১’ শীর্ষক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, সদস্য বেনজির আহমেদ, তানভীর হারুন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ইসমাইল হোসেন এবং ট্রেজারার অধ্যাপক এবিএম রাশেদুল হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি
×
