ভারত-পাকিস্তানের খেলা

ঝালকাঠিতে ভারত সমর্থকদের হামলা দুই ভাই আহত

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১১:৩২ পিএম

ঝালকাঠির রাজাপুরে ভারত-পাকিস্তানের খেলা দেখার সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কাশেম মৃধা (৩২) ও কামাল মৃধা (৪০) নামে দুই ভাই আহত হয়েছেন। গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাংগর গ্রামের সাংগর স্কুল সংলগ্ন বাজারে সামনে এ ঘটনা ঘটে।

আহত কাশেম মৃধা ও কামাল মৃধা একই এলাকার আমীর হোসেন মৃধার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারে আলীম স্টোরের টেলিভিশনে খেলা দেখছিলেন স্থানীয়রা। এসময় পাকিস্তান দলের সমর্থকরা জয় পাকিস্তান বলে স্লোগান দিলে ভারত সমর্থকরা তার প্রতিবাদ করলে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথার কাটাকাটির এক পর্যায়ে ভারত সমর্থকরা পকিস্তান সমর্থকদের ওপর হামলা চালান।

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, খেলা দেখা নিয়ে হামলায় দুই জন আহতের খবর শুনেছি। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত