লেমসের প্রাথমিক দলে নওয়াব

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১২:০৩ এএম

নভেম্বরে শ্রীলঙ্কায় চারজাতি ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন জাতীয় দলের নতুন কোচ মারিও লেমস। এই পর্তুগিজের রাডারে ধরা পড়েছে বসুন্ধরা কিংসের হয়ে গত মৌসুমে খেলা কাতারপ্রবাসী মিডফিল্ডার ওবায়দুর রহমান নওয়াব। এছাড়া সাফ চ্যাম্পিয়নশিপের দলের বাইরে থেকে ডাকা হয়েছে আরও ৬ জনকে। তারা হলেন- মিডফিল্ডার মাসুক মিয়া জনি, ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, মেহেদী হাসান, আতিকুজ্জামান ও ফরোয়ার্ড মেহেদী হাসান রয়্যাল। এর বাইরে অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে এ মুহূর্তে উজবেকিস্তানে আছেন সাফে খেলা ৬ ফুটবলার- রিয়াদুল হাসান রাফি, টুটুল হোসেন বাদশা, রহমত মিয়া, ইয়াছিন আরাফাত, মোহাম্মদ হৃদয় ও মাহবুবুর রহমান সুফিল। বয়সভিক্তিক আসরে ভালো করলে তারা শ্রীলঙ্কায় সরাসরি যোগ দেবেন দলের সঙ্গে। নওয়াবকে সুযোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন লেমস, ‘অন্যদের চেয়ে ও খানিকটা আলাদা। আমি কিছু বাংলাদেশির কাছ থেকেও নওয়াবের ব্যাপারে ইতিবাচক মতামত পেয়েছি। তাই আমি মনে করি ওর একটা সুযোগ প্রাপ্য যেটা সে অতীতে পায়নি।’

২৪ সদস্যের প্রাথমিক দল

গোলকিপার : আনিসুর রহমান জিকো, আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল। ডিফেন্ডার : তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, রেজাউল করিম, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, মেহেদী হাসান, আতিকুজ্জামান। মিডফিল্ডার : বিপলু আহমেদ, সোহেল রানা, জামাল ভুঁইয়া, রাকিব হোসেন, আতিকুর রহমান ফাহাদ, মাসুক মিয়া জনি। ফরোয়ার্ড : মতিন মিয়া, সাদউদ্দিন, সুমন রেজা, মোহাম্মদ ইব্রাহিম, জুয়েল রানা, মেহেদী হাসান রয়্যাল, ওবায়দুর রহমান নওয়াব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত