যুগোপযোগী, আধুনিক ও বাংলা ভাষায় প্রণয়ন করা হচ্ছে ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি (দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর)। এ লক্ষ্যে ফৌজদারি কার্যবিধির সংশোধন, সংযোজন, পরিমার্জন সংস্কার হবে। ফৌজদারি কার্যবিধি আইনটি আধুনিক ও বাংলা ভাষায় প্রণয়নের বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক গতকাল সোমবার একটি কমিটি গঠন করে দিয়েছেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম এসব তথ্য জানান। রেজাউল করিম জানান, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবিরকে চেয়ারপারসন এবং আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে কো-চেয়ারপারসন করে নয় সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করে দিয়েছেন আইনমন্ত্রী।
×
