ডেঙ্গু আক্রান্ত আরও ১৯০ জন হাসপাতালে

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ০২:০৩ এএম

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৭৯ জন। তাদের মধ্যে ঢাকায় ১৫৪ ও ঢাকার বাইরে ৩৬ জন ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছে ২২ হাজার ৬৮৮ জন।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সারা দেশের বিভিন্ন সরকারি  ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮৬১ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকায় ৭০৩ আর বাকি ১৫৮ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে। এ বছর ডেঙ্গুতে মারা গেছে ৮৭ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত