বিমান ছিনতাইয়ের সত্য ঘটনা নিয়ে ববির নতুন ছবি

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ০৪:২৯ পিএম

২০১৯ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের চেষ্টা করেন পলাশ। ঘটনার দিনই কমান্ডো অপারেশনে নিহত হন তিনি। পরে জানা যায়, চিত্রনায়িকা সিমলার সাবেক স্বামী ছিলেন পলাশ।

এই ঘটনা থেকেই এবার সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন রাশিদ পলাশ। ছিনতাই চেষ্টা করা সেই বিমানের নাম ‘ময়ূরপঙ্খী’ই হচ্ছে সিনেমার নাম।

ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন ইয়ামিন হক ববি। কয়েক দিন ধরে এ কথা শোনা যাচ্ছিল। সোমবার নায়িকার চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সে খবরে সিলমোহর পড়লো।

বর্তমানে রাশিদ পলাশের হাতে আছে সত্য ঘটনা অবলম্বনে আরেক ছবি ‘প্রীতিলতা’। এ সিনেমার শুটিং শেষ করেই ‘ময়ূরপঙ্খী’ শুরু করবেন।

চলতি বছরের শেষ দিকে শুটিং শুরু হতে পারে। আর ‘ময়ূরপঙ্খী’ প্রযোজনা করছে পরিচালক শাহাদাৎ হোসেন লিটনের প্রতিষ্ঠান আজ ইন্টারন্যাশনাল লিমিটেড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত