সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীতে গ্যাস সিলিন্ডারের দোকানে অগ্নিকা- হয়েছে। এতে আটটি দোকান ও দুটি বাড়ি ভস্মীভূত হয়। গত সোমবার রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ব্যবসায়ীরা দিনভর বেচাকেনা শেষে রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। রাত সোয়া ১১টার দিকে পথচারীরা দেখতে পায় রুমি মোটর্সের গ্যাসের দোকানে দাউ দাউ করে আগুন জ¦লছে। পরে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
শাহজাদপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজাউল করিম বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি। পৌনে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
