চোখের ক্লান্তি দূর করতে

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ০১:১১ এএম

সবারই স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করার সময় বেড়েছে। এ পরিস্থিতিতে চোখের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। এর থেকেই চোখ ক্লান্ত হয়ে পড়ছে। চোখের ক্লান্তি দূর করার জন্য কয়েকটি পরামর্শ

মনিটরের আলো পরিবর্তন : কম্পিউটারে মনিটরের উজ্জ্বলতা ও কনট্রাস্ট পরিবর্তন করে দেখুন। টেক্সট বা ফন্ট সাইজ বাড়িয়ে নিন। এতে যান্ত্রিক পর্দায় বিভিন্ন লেখা বা নির্দেশনা সহজে পড়তে পারবেন। পর্দার রেজল্যুশনও বাড়াতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মনিটর ও চোখের মধ্যকার সঠিক দূরত্ব (১৬ থেকে ৩০ ইঞ্চি) বজায় রাখা ও মনিটরের ওপরের অংশ চোখের একই সমতলে রাখার চেষ্টা করা।

মৃদু আলো : পড়ার সময় আলোর উৎস আপনার মাথার পেছনে এমনভাবে রাখবেন যেন তা বই বা খাতার ওপর সরাসরি পড়ে। টিভি দেখার সময় ঘরটিকে মৃদু আলোয় আলোকিত করবেন।

বিরতি : মাঝেমধ্যে বিরতি নিন। আড়মোড়া ভাঙুন। কপালের দুই পাশ ধরে আঙুল দিয়ে ঘুরিয়ে হালকা মাসাজ করতে পারেন। ডেস্কের ওপর কনুই রেখে দুই হাত দিয়ে মাথাটা এমনভাবে ধরুন যেন আঙুলগুলো কপাল ঢেকে রাখে। এবার জোরে জোরে শ্বাস নিন ও ছাড়–ন ১৫ থেকে ৩০ সেকেন্ড ধরে। সারা দিনে এই ব্যায়াম কয়েকবার করুন।

কাজের জায়গায় সবুজ : দৃষ্টিসীমায় একটু সবুজ রাখার চেষ্টা করুন। যেমন : টবে ছোট গাছ। কাজের ফাঁকে কম্পিউটার থেকে চোখ সরিয়ে কিছুক্ষণ জানালার বাইরে বা সেই সবুজে দৃষ্টি দিন।

চোখের পাতা ফেলা

কাজের সময় বারবার চোখের পাতা ফেলবেন। এতে চোখের শুষ্কতা কম হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত