স্বামী এখন ব্যারিস্টার

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১০:৩৭ পিএম

জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার ঘরে এখন আনন্দের বাতাস। কারণ তার স্বামী সম্প্রতি লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টারি পাস করেছেন। গায়িকার সোশ্যাল মিডিয়ার পোস্টে বোঝা যাচ্ছে, স্বামীর এই অর্জনে অন্তত গর্বিত। কেক কেটে সেই আনন্দ উদযাপনও করেছেন। সালমা তার ফেইসবুক পোস্টে লেখেন, ‘আমার স্বামী লন্ডনের লিংকনস-ইন থেকে ব্যারিস্টার হলো। এটা আমার জন্য পরম পাওয়া। স্বামীর এই অর্জনে আমি গর্বিত এবং আনন্দিত!’ এই গায়িকা আরও বলেন, ‘ব্যারিস্টার সানাউল্লাহ নূর সাগর মানুষ হিসেবেও অত্যন্ত নম্র, ভদ্র এবং মার্জিত! আমি আজ সত্যিই অত্যন্ত খুশি ব্যারিস্টার সাহেব।’ ২০১৮ সালের ৩১ ডিসেম্বর ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে ঢাকা জজকোর্টের আইনজীবী সানাউল্লাহ নূর সাগরকে বিয়ে করেন ২০০৫ সালের ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ন সালমা। এই গায়িকা নিজেও আইন বিষয় নিয়ে পড়ছেন। ফলে স্বামীর ব্যারিস্টার হওয়া তার জন্য অনেক বড় অনুপ্রেরণা। সালমা-সাগরের সংসারে রয়েছে একমাত্র কন্যাসন্তান সাফিয়া নূর। এদিকে, করোনার কারণে দীর্ঘদিন স্টেজ প্রোগাম থেকে দূরে থাকলেও নিয়মিতই নতুন গান ভিডিও আকারে প্রকাশ করেছেন সালমা। সম্প্রতি বেশ কিছু নতুন গানে কণ্ঠ দিয়েছেন লোকগানের জন্য সমাদৃত এই শিল্পী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত