‘লিমিটলেস থ্রিল’ ট্যাগলাইন নিয়ে সুজুকি সুইফটের নতুন মডেল বাজারজাত শুরু করেছে উত্তরা মোটরস।
প্রতিষ্ঠানের হেড অব বিজনেস প্ল্যানিং নাঈমুর রহমান বলেন, সুজুকি গাড়ির চাহিদাকে গুরুত্ব দিয়ে উত্তরা মোটরস ডুয়েল জেট ডুয়েল ভিভিটি ১২০০ সিসি ইঞ্জিনসমৃদ্ধ সুজুকি সুইফট বাজারজাত শুরু করেছে। নতুন সুইফটে বেশ কিছু নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে; যেমন ডুয়েল এসআরএস এয়ার ব্যাগ, রিয়ারভিউ ক্যামেরাসহ রিভার্স পার্কিং সেন্সর ইবিডির সঙ্গে এবিএস, প্রি-টেনশনার এবং ফোর্স লিমিটার সিটবেল্ট। নতুন সুইফট ছয়টি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে। এক্স-শোরুম মূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা থেকে শুরু। গাড়িটির বিস্তারিত জানা যাবে সুজুকির অফিসিয়াল ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি
