যুক্তরাজ্যের ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইনস্টিটিউশন ও ইমপ্যাক্ট ইনভেস্টর সিডিসি গ্রুপ প্রাইম ব্যাংককে ৩ কোটি ডলার ট্রেড ফাইন্যান্স লোন দিয়েছে। সিডিসি গ্রুপের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এম রেহান রশিদ বলেন, প্রাইম ব্যাংকের সঙ্গে সিডিসি গ্রুপের এই অংশীদারিত্ব বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তিকরণ বৃদ্ধিতে এবং মার্কেটে ফান্ডিং ঘাটতি পূরণে সহায়তা দেবে। প্রাইম ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্ব স্থানীয় ব্যবসায়ীদের মূলধন সহায়তা, ব্যবসায় বৃদ্ধি এবং অর্থনীতির গতি ত্বরান্বিত করবে। প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ বলেন, সিডিসির সঙ্গে এই অংশীদারিত্ব একটি সময়োপযোগী উদ্যোগ। এই সহযোগিতা প্রাইম ব্যাংককে কভিড-পরবর্তী ব্যবসায়িক পরিবেশে করপোরেট এবং এসএমই ক্লায়েন্টদের ব্যবসায়িক চাহিদা মেটাতে সহায়তা করবে। বিজ্ঞপ্তি
×
