বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর জন্য বিএনপি যথেষ্ট। তাই সরকার সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটিয়ে মামলা দিয়ে বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করছে।’
গতকাল বুধবার সকালে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির জ্যেষ্ঠ নেতারাও এতে অংশ নেন।
