ইউজিসির আহ্বান

বিশ্ববিদ্যালয়ে যোগ্য শিক্ষক নিয়োগ দিন

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ০১:৫৪ এএম

বাস্তব দক্ষতানির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বিশ^বিদ্যালয়ে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) বাস্তবায়ন করা জরুরি। এ কারণে বিশ^বিদ্যালয়ে যোগ্য শিক্ষক নিয়োগের আহ্বান জানিয়েছে বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

গতকাল বুধবার ‘আউটকাম বেইজড এডুকেশন বাস্তবায়ন’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান ইউজিসির সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর। তিনি বলেন, ‘উচ্চশিক্ষা বিস্তারের জন্য বাংলাদেশে উল্লেখযোগ্যসংখ্যক বিশ^বিদ্যালয় স্থাপন করা হয়েছে। বিশ^বদ্যালয় ও শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির চেয়ে গুণগত মানসম্পন্ন স্নাতক তৈরির দিকে আমাদের এখন বেশি নজর দিতে হবে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুতি এবং মানসম্পন্ন স্নাতক তৈরির জন্য যোগ্য ব্যক্তিকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া প্রয়োজন।’

এসপিকিউএ বিভাগের উপপরিচালক বিষ্ণু মল্লিকের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এই বিভাগের পরিচালক  ড. ফখরুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে এসপিকিউএ বিভাগের অতিরিক্ত পরিচালক জেসমিন পারভীনসহ কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রফেসর মো. মোজাহার আলী। কর্মশালায় ৬টি বেসরকারি বিশ^বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক অংশ নেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত