যুদ্ধের সময় শত্রুপক্ষের গোপন তথ্য পাওয়া জন্য স্থানীয় মানুষকে উৎকোচ দেওয়া নতুন কোনো ঘটনা ন। কিন্তু জিনিস বা টাকা দেওয়া পুরনো হয়ে গিয়েছে। সব সময় তাতে কাজও হয় না।
তাই আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে যুদ্ধের সময় মার্কিন সেনারা অনেক সময়েই ভায়াগ্রা উপহার দিতেন।
স্থানীয় আদিবাসীদের মধ্যে বহু বিবাহের চল আছে। বহু বিবাহ সেখানে স্বাভাবিক। বহু বয়স্ক মানুষেরই তরুণী বউ। ভায়াগ্রা তাদের খুবই উপকারে লাগতো। আর সে লোভেই তাদের অনেকে বহু তালেবান সদস্যকে ধরিয়ে দিয়েছিল মার্কিন সেনাদের হাতে।
সূত্র: ডয়চে ভেলে
