এক সময়ের জনপ্রিয় মডেল ও টিভি-অভিনেত্রী রুমানা দীর্ঘদিন ধরেই রয়েছেন আড়ালে। স্বামী সংসার নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন তিনি। এদিকে এক দশক পর আবারও পর্দায় ফিরছেন তিনি। ১০ বছর আগে কাজ করা ‘এ দেশ তোমার আমার’ সিনেমা এবার মুক্তি পেতে যাচ্ছে। ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে আসবে এটি। যেখানে তার সহশিল্পী ডিপজল।
সিনেমাটি প্রসঙ্গে ডিপজল বলেন, ‘সমাজ, পরিবার সর্বোপরি দেশের কল্যাণের দায়বোধ থেকে ছবিটি নির্মিত হয়েছে। আমরা চেষ্টা করেছি দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি বিভিন্ন অনিয়ম সম্পর্কে সচেতনতামূলক একটি বার্তা দিতে। আশা করি, ছবিটি সবার ভালো লাগবে।’
দেশপ্রেমভিত্তিক এ ছবিটি পরিচালনা করেছেন এফ আই মানিক। এতে আরও অভিনয় করেছেন দুই প্রয়াত তারকা পারভীন সুলতানা দিতি ও মিজু আহমেদ।
জানা যায়, রোমানা বর্তমানে যুক্তরাষ্ট্রের জ্যামাইকাতে বসবাস করছেন। ২০১৫ সালে তিনি এলিন রহমানকে বিয়ে করেন। তাদের ঘরে একটি কন্যাসন্তানও রয়েছে।
