শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারাল অস্ট্রেলিয়া

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১২:৪৯ এএম

বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। দুবাইয়ে গতকাল ১৮ বল হাতে রেখে ৭ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়েছে তারা। ডেভিড ওয়ার্নারের ৬৫ রানের ইনিংসের ওপর ভর করে ১৭ ওভারে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছায় অজিরা। অধিনায়ক অ্যারন ফিঞ্চ করেন ৩৭ রান। স্টিভ স্মিথ ২৮ রানে অপরাজিত ছিলেন। ৪ ওভারে ১২ রানের বিনিময়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন অ্যাডাম জাম্পা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে টসে হেরে ব্যাটিং করতে নামা শ্রীলঙ্কা প্রথম উইকেট হারায় ১৫ রানে। এরপর কুশল পেরেরা (৩৫) আর চরিথ আসালাঙ্কা (৩৫) দারুণ একটা জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে পৌঁছে দেন। কিন্তু সেই অবস্থান ধরে রাখতে পারেনি লঙ্কানরা। স্কোর ১/৭৮ থেকে ৫/৯৪ হতেও তাই সময় লাগেনি। শেষ পর্যন্ত ভানুকা রাজাপক্ষের ২৬ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে তারা। অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন মিচেল স্টাক, প্যাট কামিন্স এবং জাম্পা। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে সহজে হারিয়েছিল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা হারিয়েছিল বাংলাদেশকে। গ্রুপ ‘এ’ থেকে টানা দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থাকার কারণে টেবিলের শীর্ষে আছে ইংল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত