সারা দেশে বিকাশ এজেন্টদের পেশাগত দক্ষতা উন্নয়নসহ নানা বিষয়ে কর্মশালা, জীবনবীমা, স্বাস্থ্যবীমা, সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির উদ্যোগ নিয়েছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এই নিয়ে সম্প্রতি সারা দেশ থেকে নির্বাচিত স্টার এজেন্টদের আর্থিক খাতে ব্যবসা পরিচালনার ঝুঁকি নিরসনে সতর্কতা এবং পেশাগত দক্ষতা উন্নয়নে কর্মশালা আয়োজন করেছে বিকাশ।
এ বছরের অক্টোবর থেকে স্টার এজেন্টদের জন্য জীবনবীমা ও স্বাস্থ্যবীমা সেবা অন্তর্ভুক্ত করেছে বিকাশ। জীবনবীমা সুবিধার আওতায় স্বাভাবিক মৃত্যুবীমা এবং দুর্ঘটনাজনিত বীমা কাভারেজ পাবেন এজেন্টরা। পাশাপাশি তাদের স্বামী/স্ত্রী এবং ১৮ বছরের নিচে দুজন সন্তানের জন্য রয়েছে স্বাস্থ্যবীমা কাভারেজ। এছাড়াও এজেন্টদের স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে ২৪ ঘণ্টা স্পেশালিস্ট ডাক্তারের পরামর্শ সেবা সংযোজন করেছে বিকাশ। নির্ধারিত নম্বরে ফোন করে এই টেলিমেডিসিন সেবা নিতে পারবেন বিকাশ এজেন্টরা।
এ ব্যাপারে বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, বিকাশ এবং বিকাশ এজেন্ট একে অপরের সঙ্গে গত দশ বছর ধরে বাংলাদেশের এমএফএস খাতকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। বিজ্ঞপ্তি।
