ছাড়পত্রের অপেক্ষায় ‘লাল মোরগের ঝুঁটি’

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১০:৫৬ এএম

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়েছে নূরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’।

সেন্সর ছাড়পত্র পাওয়াসাপেক্ষে চলতি বছরের বিজয় দিবসে কিংবা আগামী বছরের স্বাধীনতা মুক্তির পরিকল্পনা রয়েছে পরিচালকের।

২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদানে পায় ‘লাল মোরগের ঝুঁটি’। তবে নির্মাণ প্রক্রিয়ায় নানা জটিলতার মুখোমুখি হওয়ার পর কয়েক মাস আগে ছবিটির শুটিং শেষ হয়।

মুক্তিযুদ্ধের গল্পের এ সিনেমা পরিচালনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন ‘ডুবসাঁতার’ নির্মাতা।

অক্টোবরের প্রথম সপ্তাহে সেন্সর বোর্ডে জমা পড়ে ‘লাল মোরগের ঝুঁটি’; বৃহস্পতিবার বিকেলে সিনেমাটি দেখেন বোর্ড সদস্যরা।

পাণ্ডুলিপি কারখানার ব্যানারে এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার অপু, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, আশনা হাবিব ভাবনা, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমনসহ অনেকে।

ঢাকার বাইরে একাধিক লোকেশন সিনেমাটির দৃশ্যায়ন হয়।

’লাল মোরগের ঝুঁটি’ ছাড়াও নূরুল আলম আতিকের নির্মিতব্য ছবির তালিকায় আছে ‘পেয়ারার সুবাস’ ও ‘মানুষের বাগান’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত