পাওয়ার-প্লে শেষে শক্ত অবস্থানে বাংলাদেশ

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০৪:৩৬ পিএম

পাওয়ার প্লে-তে দুই ওপেনারকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলে দিয়েছে বাংলাদেশ।

নিজের প্রথম ওভার করতে এসে এভিন লুইসকে (৬) সাজঘরে ফেরান মুস্তাফিজুর রহমান। এরপর ইনিংসের পঞ্চম ওভারে ক্রিস গেইলকে (৪) বোল্ড করেন স্পিনার মেহেদি হাসান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৯ রান করেছে উইন্ডিজ। ব্যার্টিয়ে আছেন রোস্টন চেজ (৮) ও শিমরন হেটমায়ার (৮)।

শুক্রবার শারজায় ক্যারিবীয়দের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আজ জয় ছাড়া বিকল্প নেই দুই দলের সামনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত