ষষ্ঠ অধ্যায় : বাংলাদেশের সরকার ব্যবস্থা
বহুনির্বাচনী
১. জেলার সংবাদপত্র এবং প্রকাশনা বিভাগ নিয়ন্ত্রণ করেন কে?
ক. বিভাগীয় কমিশনার
খ. পুলিশ সুপার
গ. জেলা প্রশাসক
ঘ. জেলা তথ্য কর্মকর্তা
২. জেলা কোষাগারের রক্ষক ও পরিচালক কে?
ক. জেলা প্রশাসক
খ. জেলা হিসাবরক্ষক কর্মকর্তা
গ. সহকারী জেলা প্রশাসক
ঘ. জেলা জজ
৩. চুক্তি সম্পাদন, কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য পরিচালনার দায়িত্ব
ক. প্রধানমন্ত্রীর খ. মন্ত্রিপরিষদের
গ. আইনসভার ঘ. স্থানীয় প্রশাসনের
৪. রাষ্ট্রের শাসনব্যবস্থার মধ্যমণি কে?
ক. প্রধানমন্ত্রী খ. রাষ্ট্রপতি
গ. স্বরাষ্ট্রমন্ত্রী ঘ. স্পিকার
৫. দেশের প্রতিরক্ষা বাহিনী গঠনের দায়িত্ব কার?
ক. সরকারের খ. সচিবের
গ. আইনসভার ঘ. মন্ত্রিসভার
৬. মন্ত্রিসভার সদস্যরা একক এবং যৌথভাবে কার কাছে দায়ী থেকে দায়িত্ব পালন করেন?
ক. জাতীয় সংসদের
খ. রাষ্ট্রপতির
গ. স্পিকারের
ঘ. প্রধান বিচারপতির
৭. কার সম্মতি ছাড়া কোনো আন্তর্জাতিক কোনো চুক্তি সম্পাদিত হতে পারে না?
ক. রাষ্ট্রপতির খ. প্রধানমন্ত্রীর
গ. জাতীয় সংসদের ঘ. অর্থমন্ত্রীর
৮. রাষ্ট্রপতি নির্বাচিত হন
ক. গণভোটে
খ. জনমতের ভিত্তিতে
গ. সংসদ সদস্যদের ভোটে
ঘ. মন্ত্রীদের ভোটে
৯. দেশের শাসককার্য পরিচালনায় যারা অংশগ্রহণ করেন তাদের বলে
ক. মন্ত্রী খ. প্রশাসন
গ. সংসদ সদস্য ঘ. সরকার
১০. রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ নিয়ে মূলত নিচের কোনটি গঠিত হয়?
ক. শাসন বিভাগ খ. আইন বিভাগ
গ. বিচার বিভাগ ঘ. সরকার
১১. কোনো মন্ত্রণালয়ে সচিব অনুপস্থিত থাকলে দায়িত্ব পালন করেন কে?
ক. যুগ্ম সচিব খ. উপসচিব
গ. অতিরিক্ত সচিব ঘ. সহকারী সচিব
১২. বিভাগীয় কমিশনার তার কাজের জন্য কার কাছে দায়ী থাকেন?
ক. কেন্দ্রীয় প্রশাসনের কাছে
খ. সংসদের কাছে
গ. জেলা প্রশাসকের কাছে
ঘ. পুলিশের কাছে
১৩. জেলার বিভিন্ন জিনিসের লাইসেন্স দেন কে?
ক. সাংসদ খ. জেলা প্রশাসক
গ. পুলিশ সুপার ঘ. মন্ত্রী
১৪. জেলা প্রশাসক জেলার বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করে কাকে অবহিত করেন?
ক. রাষ্ট্রপতিকে খ. প্রধানমন্ত্রীকে
গ. স্পিকারকে ঘ. সরকারকে
১৫. স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কাজ তত্ত্বাবধান করেন কে?
ক. পুলিশ সুপার খ. জেলা প্রশাসক
গ. সহকারী জেলা প্রশাসক ঘ. জেলা পরিষদ চেয়ারম্যান
১৬. আমাদের আইন সভায় মহিলাদের জন্য সংরক্ষিত আসন কতটি?
ক. ৫০টি খ. ৪৫টি
গ. ৪০টি ঘ. ৩০টি
১৭. স্পিকার এবং ডেপুটি স্পিকার কীভাবে নির্বাচিত হন?
ক. রাষ্ট্রপতি কর্তৃক
খ. প্রধানমন্ত্রী কর্তৃক
গ. সংসদ সদস্যদের ভোটে
ঘ. মন্ত্রীদের ভোটে
১৮. সংসদের নেতা কে?
ক. রাষ্ট্রপতি খ. প্রধানমন্ত্রী
গ. স্পিকার ঘ. সংসদ সদস্যরা
১৯. উপজেলা কোষাগারের রক্ষক কে?
ক. উপজেলা নির্বাহী কর্মকর্তা
খ. উপজেলা হিসাবরক্ষক কর্মকর্তা
গ. উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা
ঘ. উপজেলা প্রকল্প কর্মকর্তা
২০. কোনটিকে প্রশাসনের স্নায়ুকেন্দ্র বলা হয়?
ক. বিভাগকে খ. জেলাকে
গ. উপজেলাকে ঘ. সচিবালয়কে
উত্তর
১. গ, ২. ক, ৩. খ, ৪. ক, ৫. ঘ, ৬. ক, ৭. খ, ৮. গ, ৯. ঘ, ১০. ক, ১১. গ, ১২. ক, ১৩. খ, ১৪. ঘ, ১৫. খ, ১৬. ক, ১৭. গ, ১৮. খ, ১৯. ক, ২০. ঘ
