দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০৫ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে এবং মৃত্যু হয়েছে আরও ৭ জনের। এর আগের ২৪ ঘণ্টায় ২৯৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল ও মৃত্যু হয়েছিল ৬ জনের। সে হিসেবে শনাক্ত ও মৃত্যু দুটোই সামান্য বেড়েছে। নতুন রোগী ও মৃত্যু নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ১৬২ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮৫৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২৭১ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩২ হাজার ৯৬৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত এক দিনে সারা দেশে মোট ১৫ হাজার ৮১১টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৩ লাখ ১৯ হাজার ৪০৪টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ৭১ শতাংশ, যা আগের দিন ১ দশমিক ৫০ শতাংশ ছিল। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ২১ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন শনাক্তদের মধ্যে ২১২ জনই ঢাকা জেলার, যা সারা দেশের মোট শনাক্তের দুই-তৃতীয়াংশের বেশি। আর যারা মারা গেছেন তাদের তিনজন ঢাকার বাসিন্দা ছিলেন। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগের ৩ এবং চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন ১ জন করে। এদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী। ৭ জনই সরকারি হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন ও ১০০ বছরের ঊর্ধ্বে একজন রয়েছেন।
