দেশ বাঁচাতে হলে রাস্তায় নামতে হবে : ড. কামাল

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ০১:৪৪ এএম

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আজ দেশকে বাঁচাতে হলে জনগণের ঐক্যকে গুরুত্ব দিয়ে রাস্তায় নামতে হবে। তাহলেই আমরা রাষ্ট্রকে নিয়ন্ত্রণে আনতে পারব। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে গণসংহতি আন্দোলনের চতুর্থ জাতীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ‘সবাই দেশে বর্তমান বিরাজমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। বর্তমানে যে সরকার ক্ষমতায়, তারা কোনোভাবেই জনগণের আস্থাভাজন নয়, জনগণের কাছ থেকে তারা দায়িত্ব পায়নি। কিন্তু তারা ক্ষমতা প্রয়োগ করে যাচ্ছে। দেশে ষোলো আনা  স্বৈরতন্ত্র বিরাজ করছে। আজ দেশকে বাঁচাতে হলে জনগণের ঐক্যকে গুরুত্ব দিয়ে রাস্তায় নামতে হবে। তাহলেই আমরা রাষ্ট্রকে নিয়ন্ত্রণে আনতে পারব।’

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘নৌকা ডুবে গেছে। আলোর রেখা দেখা যাচ্ছে। তাই বলতে চাই, আন্দোলন গড়ে তুলতে হবে। রাজপথ দখল করতে হবে। আমরা সবাই যদি একসঙ্গে রাস্তায় নামি, তাহলে বিজয় আসবেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত