বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আজ বাংলাদেশের অবস্থা এমন, আওয়ামী লীগের এমপি-চেয়ারম্যানদের নির্দেশ ছাড়া কোনো থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) একটি জিডি পর্যন্ত নিতে সাহস পান না।’
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে নাগরিক ফোরাম আয়োজিত ‘মানবাধিকার ও আইনের শাসন : প্রেক্ষিত ২৮ অক্টোবর’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
