কৃষ্ণাঙ্গদের অধিকার নিয়ে সবচেয়ে উচ্চকণ্ঠদের একজন ক্যারিবিয়ান কিংবদন্তি মাইকেল হোল্ডিং। তিনি বলেছেন, কোটা সিস্টেম দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদের কৃতিত্বকে খাটো করছে।
উইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সোশ্যাল জাস্টিস অ্যান্ড নেশন বিল্ডিং কমিশনে কথা বলার সময় এমন মন্তব্য করেন। হোল্ডিং বলেন, ‘আমি বুঝতে পারি কেন দক্ষিণ আফ্রিকা কোটা সিস্টেম চালু করেছে। এতে দেশটির সব সামাজিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। কিন্তু আমার মনে হয় ক্রিকেটে এটার কোনো দরকার নেই।’ তিনি আরও বলেন, ‘আমার মনে হয় কোটা সিস্টেম মাখায়া এনটিনির মতো কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদের জন্য বোঝা।’ দক্ষিণ আফ্রিকার হয়ে ১০১ টেস্টে ৩৯০ উইকেট নিয়েছেন মাখায়া এনটিনি।
