দিনাজপুরে তথ্যমন্ত্রী

সাম্প্রদায়িক হামলার পেছনে বিএনপি জামায়াত চক্র

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ০১:২০ এএম

বিএনপি-জামায়াত চক্র সাম্প্রদায়িক উগ্র গোষ্ঠী দেশের পূজামন্ডপসহ বিভিন্ন ধর্মীয় স্থাপনা ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল শনিবার দুপুর আড়াইটায় দিনাজপুর জেলা পরিষদে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. হাছান আরও বলেন, ‘আমাদের দলের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে। একই সঙ্গে সরকার তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। এ পর্যন্ত ১২৯টি মামলা হয়েছে, ১২শর বেশি গ্রেপ্তার হয়েছে। সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটি সর্বমহল কর্তৃক প্রশংসিত হয়েছে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘গতকাল (শুক্রবার) মির্জা ফখরুল সাহেব বলেছেন, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। তারা তো জনগণের শক্তিতে বিশ্বাস করে না। তারা ষড়যন্ত্রের শক্তি আর বন্দুকের শক্তিতে বিশ্বাস করে। সেই জন্য তারা নির্বাচনে অংশগ্রহণ না করার কথা বলে। তারা অতীতে নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। প্রতিনিয়ত তারা ষড়যন্ত্রে লিপ্ত। সাম্প্রতিক ঘটনা প্রবাহ তাদের ষড়যন্ত্রের অংশ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত