প্রথম আফগান হিসেবে টি-টোয়েন্টিতে ২ হাজার রানের ক্লাবে শেহজাদ

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ০৬:১৬ পিএম

আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার রানের ক্লাবে যোগ দিলেন মোহাম্মদ শেহজাদ।

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে আবুধাবিতে নামিবিয়ার বিপক্ষে এই মাইলফলকে পা রাখেন এই ৩১ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

ওপেনিংয়ে নেমে ৩৩ বলে ৩ চার ও ২ ছয়ে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন শেহজাদ। লফ্টি-ইটনের করা ইনিংসের ১২তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ২ হাজার রানের ক্লাবে নাম লেখান তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেহজাদের এখন পর্যন্ত মোট রান ২০১১। তার জন্য খেলতে হয়েছে ৬৮ ম্যাচ। করেছেন ১২ ফিফটি। এই অভিজাত ক্লাবের ১২তম সদস্য তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে আছেন বিরাট কোহলি। ৯১ ম্যাচে টিম ইন্ডিয়া অধিনায়কের রান ৩২১৬।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত