ইংল্যান্ড ক্রিকেটের সাবেক অধিনায়ক মাইকেল ভন নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতীয়দের খেলা নিয়ে হাস্যরস করেছেন। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কেন ভালো করতে পারেননি ভারত এ বিষয়ে তিনি ৪টি ব্যঙ্গাত্মক টুইট করেছেন।
ভারতের খারাপ পারফরম্যান্সের জন্য টিম ইন্ডিয়াকে ট্রোল করার জন্যই তিনি টুইটগুলো করেছেন।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের মতোই ভারতীয় দলের টপ অর্ডার ব্যাটিং ইউনিট ভালো পারফর্ম করতে পারেনি। ঈশান ৮ বলে মাত্র ৪ রান, রোহিত শর্মা ১৪ বলে ১৪ এবং রাহুল ১৬ বলে ১৮ রান করে আউট হন। শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা অধিনায়ক বিরাট কোহলিকেও ১১তম ওভারে সাজঘরে ফেরত যেতে হয়েছে।
তিনি প্রথম টুইটে ব্যঙ্গ করে লিখেছেন, ‘ওয়াও ভারতীয় ব্যাটাররা নিরাপদে খেলছে।’
মাইকেল ভন দ্বিতীয় টুইটে লিখেন, ‘এটা ভালো.. তাদের এভাবেই খেলা উচিত..।’
তিনি তৃতীয় টুইটে লিখেন, ‘এতো প্রতিভা নিয়েও ভারত ভুল পথে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বেরিয়ে যাওয়া পথে..।’
মাইকেল ভন ৪র্থ টুইটে লিখেন, ‘ভারত ২০১০ সালের ক্রিকেট খেলছে, কিন্তু ক্রিকেট বিশ্ব অনেক এগিয়ে গেছে।’
