টাইফয়েডে আক্রান্ত ওপেনার সাইফ হাসান

আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ০২:০২ পিএম

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না সাইফ হাসানের। এবার শারীরিকভাবেও ‍অসুস্থ হয়ে পড়লেন ২৩ বছর বয়সী ওপেনার।

টাইফয়েডে আক্রান্ত হয়েছেন সাইফ। যার ফলে শনিবার (৪ ডিসেম্বর) থেকে শুরু হতে যাওয়া ঢাকা টেস্টে অনিশ্চিত তিনি।

শারীরিকভাবে অসুস্থতাবোধ করায় মঙ্গলবার রাতে টাইফয়েড পরীক্ষা করা হয় সাইফের। পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে।

বুধবার দুপুরে অসুস্থ শরীর নিয়ে দলের সঙ্গে ঢাকায় ফিরবেন সাইফ। 

পাকিস্তানে বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হাসেনি তার ব্যাট। একাদশে সুযোগ পেয়ে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে করেন ১ ও ০ রান। চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে করেন মাত্র ১৪ ও ১৮। 

সাম্প্রতিক সময়ে এই পারফরম্যান্স দিয়ে ঢাকা টেস্টে সুযোগ পাওয়াটা কষ্টকর হতো সাইফের জন্য। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত