এশিয়ান কারি অ্যাওয়ার্ড পেলেন শাখাওয়াত হোসেন

আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১০:৪২ পিএম

এশিয়ান কারি অ্যাওয়ার্ড ২০২১ পেয়েছেন শাখাওয়াত হোসেন। এটি জাতীয় এবং বিশ্বব্যাপী হসপিটালিটি শিল্পে অসামান্য অবদানের জন্য যুক্তরাজ্যের এশিয়ান ক্যাটারিং  ফেডারেশন এই পুরস্কার প্রদান করে।

২০ বছরেরও বেশি সময় ধরে সুনাম ও দক্ষতার সঙ্গে শাখাওয়াত হোসেন হসপিটালিটি  সেক্টরে কাজ করে যাচ্ছেন। হোটেল ও পর্যটন শিল্পে তার রয়েছে মেরিয়ট ইন্টারন্যাশনাল এবং স্টারউড হোটেলস অ্যান্ড রিসোর্টসের অতুলনীয় সাফল্য ও অর্জন।

শাখাওয়াত হোসেন বেসরকারি প্রতিষ্ঠান স্টার্কট্রি গ্রুপের সিইও। বর্তমানে স্টার্কট্রি গ্রুপ একটি আন্তর্জাতিক পাঁচ তারকা রিসোর্টসহ ১৩টি ব্যবসা ইউনিটের মালিক। তিনি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের সিইও হিসেবে কাজ করেছেন। প্রথম বাংলাদেশি নাগরিক হিসেবে মহাব্যবস্থাপক হিসেবে দি ওয়েস্টিন ঢাকা হোটেলে তিন বছর কাজ করেছেন। শাখাওয়াত তার কর্মজীবনে অনেক উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছেন। একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হোটেল ও পর্যটন ব্যবস্থাপনা বিভাগে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন তিনি। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত