ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১২১ জন। তাদের মধ্যে ঢাকায় ৩৯ এবং ঢাকার বাইরে ৮২ জন রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩২১ জন রোগী ভর্তি আছে। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩২১ জন রোগীর মধ্যে ঢাকাতেই আছে ২৪৪ আর বাকি ৭৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ২৭ হাজার ৩২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ৯৮ জনের।
