মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সারা দেশে জাতীয় পতাকা র্যালি করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বিজয়ের মাসের প্রথম দিন গতকাল সকাল ১০টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর, একাডেমি, ৯টি রেঞ্জ, ৪২টি ব্যাটালিয়ন ও ৬৪টি জেলায় স্বাস্থ্যবিধি মেনে বাহিনীর সদস্যদের হাতে একই সাইজের ৫০টি জাতীয় পতাকা নিয়ে ৫০ মিনিটব্যাপী এ র্যালির আয়োজন করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম পঞ্চগড়ে জাতীয় পতাকা র্যালিতে প্রধান অতিথি ছিলেন। বিজ্ঞপ্তি
