রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত বিদেশে চিকিৎসা নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি শীর্ষক বিবৃতি দিয়েছেন নেত্রীসহ দেশের ২২ মানবাধিকারকর্মী। গতকাল বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বহ্নিশিখা জামালী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘খালেদা জিয়া দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি বাংলাদেশের একটি বড় দল বিএনপির চেয়ারপারসন এবং তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয়, খালেদা জিয়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।’
বিবৃতিতে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন ডা. নায়লা জামান খান, শিরীন হক, ফরিদা আখতার, শারমিন মুরশিদ, অধ্যাপক দিলারা চৌধুরী, সৈয়দা রিজওয়ানা হাসান, রেহনুমা আহমেদ, সুলতানা আখতার রুবী, দিলশান পারুল, সায়েদা গুলরুখ, সাইদা আখতার, সীমা দাস সীমু, ময়মুনা আখতার, সামিয়া আফরিন, বহ্নিশিখা জামালী, মাহা মীর্জা, নাজমুন নাহার, মীনা মাশরাফী, সামসুন নাহার, সেলিনা রশীদ, আঞ্জুমানারা শিউলি ও রুবিনা রহমান।
