এনার্জিপ্যাক-গ্লোবাল লার্নিং ম্যানেজমেন্ট সমঝোতা

আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১১:৪২ পিএম

গ্লোবাল লার্নিং ম্যানেজমেন্টের সঙ্গে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি করেছে এনার্জিপ্যাক। এর আওতায় উভয়পক্ষই কৌশলগত ব্যবসায়িক অংশীদার হিসেবে একসঙ্গে কাজ করবে।

এনার্জিপ্যাকের করপোরেট অফিসে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের চিফ স্ট্র্যাটেজি অফিসার শেখ নাওয়ীদ রশিদ এবং ইস্কুল অব লাইফের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. আতিক উল্লাহ মাসুদ চুক্তিতে স্বাক্ষর করেন।

ইস্কুল অব লাইফের সহ-প্রতিষ্ঠাতা ও সিওও মোহাম্মদ আবু সালেহ; বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর মো. শরিফুল ইসলাম খান; জাভিয়ার এস বিশ্বাস, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট (ও- কোড); নাহারিন চৌধুরী, হেড অব অপারেশনস অ্যান্ড ইনোভেশন (ও-কোড) এবং আমিন মাহমুদ, স্পেশালিস্ট, মার্কেটিং কমিউনিকেশন এনার্জিপ্যাক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত