চীনের টেনিস তারকা পেং শুয়াইয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ দেখিয়ে চীন থেকে উইমেন্স টেনিস অ্যাসোসিয়েশনের (ডব্লিউটিএ) সব টুর্নামেন্ট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ডব্লিউটিএ বুধবার এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
ডব্লিউটিএ প্রধান স্টিভ সিমন বিবৃতিতে পেংয়ের ‘নিরাপত্তা’ নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, ‘এই অ্যাথলেটের মুক্ত ও নিরাপদ থাকার ব্যাপারে সন্দেহ আছে। এমন অবস্থায় আমি কীভাবে সেখানে (চীন) অ্যাথলেটদের খেলার জন্য বলতে পারি।’ ডব্লিউটিএ শুরু থেকে বারবার পেংয়ের অভিযোগের বিষয়ে পূর্ণ তদন্তের আহ্বান জানিয়ে আসছে।
