চট্টগ্রামের চন্দনাইশে এক সপ্তাহের ব্যবধানে ফের গরু চুরির ঘটনা ঘটেছে। চোরের দল পৌরসভার দক্ষিণ হারলা যতরকূল এলাকার সোলাইমান হাজির বাড়ি থেকে চারটি গরু চুরি করে নিয়ে গেছে।
ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, বুধবার রাত ৩টার দিকে চোরের দল বাড়িতে হানা দিয়ে আবু তাহেরের প্রায় দেড় লাখ টাকা মূল্যের দুটি গরু ও রিদুয়ানুল হকের প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার দামের দুটি গরু গোয়ালঘরের তালা ভেঙে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত আবু তাহের ও রিদুয়ানুল হক বলেন, গরুগুলো যতœ করে আমরা লালনপালন করছিলাম। বৃহস্পতিবার ভোরে উঠে দেখি গরু নেই, গোয়ালের তালা ভাঙা। থানায় গতকাল শুক্রবার অজ্ঞাতদের নামে অভিযোগ দিয়েছি।
এর আগে ২৪ নভেম্বর রাতে একই ওয়ার্ডের দক্ষিণ হারলার আনোয়ার মাস্টারের বাড়িতে চোরের দল হানা দিয়ে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের চারটি গরু নিয়ে যায়।
