বস্ত্র খাতের ৭ সংগঠনকে সম্মাননা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১১:২২ পিএম

বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাসের বিপর্যয়ে বস্ত্র খাত রক্ষায় অবদান রাখায় সাত সংগঠনকে সম্মাননা দিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

গতকাল শনিবার ‘জাতীয় বস্ত্র দিবস ২০২১’ উদযাপন উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।  অনুষ্ঠানে  বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রউফ, অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো. নুরুজ্জামান, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ  টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ), বাংলাদেশ  স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ার লুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ), বাংলাদেশ  টেরিটাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিটিএলএমইএ) ও বাংলাদেশ জাতীয় তাঁতী সমিতি এ ৭ সংগঠনকে সম্মাননা দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত